৪২ ঘণ্টা পর কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রায় ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার–মহেশখালী নৌপথে সি–ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৬টায় সি–ট্রাকটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টা থেকে সি–ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

কক্সবাজার–মহেশখালী নৌপথে সি–ট্রাকটি পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সি–ট্রাকটির ধারণক্ষমতা ২৫০ জন।

বিআইডব্লিউটিএ কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দর সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান গণমাধ্যম‘কে বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, সাগরও উত্তাল। তবু দুই প্রান্তে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সি–ট্রাক চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিন বাড়তি ট্রিপে যাত্রী আনা–নেওয়া চলবে। তবে রবিবার (১ জুন) থেকে আগের নিয়মেই যাত্রী পরিবহন করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবং অসুস্থ রোগীদের কথা বিবেচনা করে সি–ট্রাক সার্ভিস চালু করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্পিডবোট, কাঠের নৌকাসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More