২৯-এ পা রাখলেন তাসকিন আহমেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২৯ বছরে পা রাখলেন তাসকিন আহমেদ। ১৯৯৫ সালের আজকের দিনে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম তাজিন।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘাদেহী ক্রিকেটারের জাতীয় দলে আবির্ভাব ধূমকেতুর মতোই। ২০১৪ সালের জুনে ঢাকায় ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তাসকিনের। সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৮ রান দিয়ে ভারতের ৫ উইকেট তুলে নিয়ে সবার নজর কাড়েন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেন তাসকিন। ২০১২ তে ইংল্যান্ডের বিপক্ষে অনুর্ধ্ব ১৯–এ দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। রাতারাতি এই তরুণের ব্যাপারে উৎসুক হয়ে ওঠেন ক্রীড়ামোদীরা।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More