শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
শিক্ষা

২০২৬ সালের এসএসসির প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৬ সালের এসএসসির প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ

নবম–দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।

এ ছাড়া, ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির পরিমার্জিত বিষয়–কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এনসিটিবি প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোয় ৭০ নম্বর রচনামূলক অংশে ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশে থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

এনসিটিবি সূত্র বলছে, বিভাগ–বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে ২০২৫ সালে দশম শ্রেণিতে বিতরণের জন্য পাঠ্যবই পরিমার্জন করা হচ্ছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বসবে, তারা এসব বই পাবে।

আল/দীপ্ত