২০২৬ সালে ২৮ দিন বন্ধ থাকবে ব্যাংক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ সালের জন্য ছুটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের সব তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফ–সাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ছুটি তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী– শবে বরাত: ৪ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি, শবে কদর: ১৭ মার্চ, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর: ১৯–২৩ মার্চ (৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি), স্বাধীনতা দিবস: ২৬ মার্চ, চৈত্র সংক্রান্তি: ১৩ এপ্রিল (পার্বত্য জেলার জন্য), বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা: ১ মে।

এছাড়া, ঈদুল আজহা: ২৬–৩১ মে (মোট ৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি), আশুরা: ২৬ জুন, ব্যাংক হলিডে: ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান: ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.): ২৬ আগস্ট, জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা: ২০–২১ অক্টোবর, বিজয় দিবস: ১৬ ডিসেম্বর, বড়দিন: ২৫ ডিসেম্বর, ব্যাংক হলিডে: ৩১ ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফ–সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি বছর ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকে এ ছুটি কার্যকর হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক তালিকায় দেখা গেছে, ২০২৪ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন এবং এ বছর (২০২৫ সালে) ছুটি ২৭ দিন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More