রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির সময় ভেতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের বাইরে যখন গুলির ঘটনা ঘটে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন।

হোয়াইট হাউজের কাছের একটি চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করেন ওই ব্যক্তি। এরপর তারা পাল্টা গুলি করে ওই হামলাকারীকে আহত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই বন্দুকধারীর পাশাপাশি এক পথচারীও গুলিবিদ্ধ হন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তির ছোঁড়া প্রাথমিক গুলিতে নাকি পরে উভয়পক্ষের মধ্যে শুরু হওয়া পাল্টা গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়েছেন—সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।”

গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে ছিলেন এবং তিনি কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় সাংবাদিকদের ৪০ মিনিটের জন্য লকডাউনে রাখা হয়। যখন গোলাগুলি শুরু হয় তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা সাংবাদিকদের নিরাপদ আশ্রয় নিতে নির্দেশনা দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More