হাসপাতালে জন্মদিনের উপহার পেলেন তিশা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সময়টা বেশ খারাপ যাচ্ছে এ অভিনেত্রীর। একের পর এক ঝড় বয়ে যাচ্ছে তাঁর পরিবারের ওপর দিয়ে। জানুয়ারি মাসে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। সুস্থ হয়ে বাড়িও ফিরে যান। কিন্তু এরপরই অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

তাই এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই তিশার। আজ ২০ ফেব্রুয়ারি, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি হাসপাতালেই কেটেছে অভিনেত্রীর। পরিবারের বাইরে আর কোনো ভাবনা নেই তার।

তবুও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে ভুললেন না স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছে তিনি।

আরও পড়ুন: ঈদে মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’

হাসপাতালে বসে এমন উপহার পেয়ে আপ্লুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। হাসপাতালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

তিশার ফেসবুক পোস্ট।

অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন তিশু (নুসরাত ইমরোজ তিশা)। অনেক ঝড় বইছে জানি। সব ঠিক হয়ে যাবে।‘

এদিকে তিশার জন্মদিনের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত–অনুরাগী ও তারকা সহকর্মীরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে তিশা–ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ ওয়েবফিল্ম। যেখানে এই দম্পতিকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়। ওয়েবফিল্মটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিশ্ব অঙ্গনেও।

এসএ/দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More