মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দলের শীর্ষ নেতারা।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”

একই ধরনের তথ্য জানিয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদও। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।”

তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More