রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) দেশে আরও ১০ শিশু মারা গেছে।

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) দেশে আরও ১০ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর হাম উপসর্গ ছিল ৯ শিশুর।

রবিবার (৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হাম উপসর্গ শনাক্ত হয়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More