হাই-ভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ ধরা হয় ভারত–পাকিস্তান ম্যাচকে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে আয়োজক পাকিস্তান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ ভারতের বিপক্ষে জিততেই হবে রিজওয়ানদের। আর জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ এই দ্বৈরথে পরিসংখ্যানটা পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More