দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

হরতাল অবরোধের প্রতিবাদে বরগুনা মহিলা লীগের মানববন্ধন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হরতাল অবরোধের প্রতিবাদে বরগুনা মহিলা লীগের মানববন্ধন

 

দেশব্যাপী বিএনপি–জামাতের নৈরাজ্য, নারীদের উপর হামলা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, গণপরিবহনে অগ্নি সংযোগ ও জ্বালাও পোড়াওসহ সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

এসময় সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান বক্তারা। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তারা। আন্দোলনের নামে বিএনপি–জামায়াত নাশকতা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

শাহ্ আলী / আল/ দীপ্ত সংবাদ