শিরোনাম
ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
দীপ্ত নিউজ
রাজধানী

হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাহেরচর গ্রামের নিহত মো. কাউছার (৩৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে নিহতের মা মোছা. কুলসুম (৫৮) অভিযোগ করেন, তাঁর ছেলে মো. কাউছারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হলেও মামলা দায়েরের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আদালতে সি.আর মামলা নং–৪৫৭/২০২৫ ধারা ৩০২/৩৪ দন্ডবিধি মোতাবেক মামলা দায়ের করেছি। অথচ পুলিশের অবহেলা ও রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণে আসামিরা এখনো এলাকায় গা ঢাকা দিয়ে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। বরং তারা মামলার অগ্রগতি ব্যাহত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

কুলসুম আরও অভিযোগ করেন, মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং স্থানীয় প্রভাবশালী মহলের অপচেষ্টায় তাঁর পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় ক্ষমতাসীন দলের একাংশের প্রভাবশালী সন্ত্রাসীদের সহযোগিতায় ভাড়াটে দুষ্কৃতকারীরা মামলাটি ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে মিথ্যা মীমাংসার চাপ সৃষ্টি করছে, যা ভুক্তভোগী পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কাউছার হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত নৃশংস ঘটনা। আসামিদের রাজনৈতিক প্রভাব ও অর্থবলকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনকে অকার্যকর করে তোলার চেষ্টা চলছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি স্বাধীন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি নিরীহ পরিবারকে বিচার পাওয়ার জন্য রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তারা অবিলম্বে হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজি), সংশ্লিষ্ট আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জরুরি আহ্বান জানান।

বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করা হয়, তবে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা মনে করেন, এ ধরনের ঘটনা বিচারহীন থেকে গেলে সমাজে দৃষ্টান্তমূলক অপরাধ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

মানববন্ধনে নিহত কাউছারের পরিবার ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ন্যায়বিচারের স্বার্থে ভুক্তভোগীর পরিবার সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছে।