শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র হত্যাকারী হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা যুবদল ও ছাত্রদল।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শহরের দড়াটানা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, ছাত্রদলের সভাপতি রাজিউর রহমান সাগর, সেক্রেটারি কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ আরো অনেকে। এদিকে মঙ্গলবার বিকালে একই দাবিতে বিক্ষোভ করবে জেলা স্বেচ্ছাসেবক দল।

এসময় নেতৃবৃন্দ বলেন, একটি স্বৈরাচার সরকারকে পুনবার্সন করার চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তার এই অপচেষ্টা বাংলার জমিনে কখনো সফল হতে দেবে না। ভবিষ্যতে কেউ এ রকম করলে হাসিনার মত তাকে উৎপাটন করা হবে।

 

জুবায়ের/ সুপ্তি/ দীপ্ত সংবাদ