মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকলিমা(২৭) উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেনের মেয়ে

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। ঘটনার আগেরদিন রাতে (বুধবার) ধান নিয়ে দুইজনের মধ্য বাকবিতন্ডা হয়। পরে স্বামী তার স্ত্রী আকলিমাকে ধাক্কা দিয়ে ফেল দিলে একপর্যায়ে তার মৃত্যু হয়

নিহতের মা বেহুলা বেগম জানান, ৭ বছর আগে আমার মেয়ের সাথে হেলালের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তাকে নির্যাতন করত,নির্যাতন সহ্য না করতে পেয়ে আমার বাড়িতে নিয়ে আসি। ঘটনার ১১ দিন আগে তার স্বামী কৌশলে ডেকে নিয়ে আমার মেয়েকে হত্যা করে ।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হেলাল হত্য্যার কথা স্বীকার করেন।

 

তানভীর আহমেদ হীরা/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More