দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন


ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত এবং জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলী ও স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সেসময় বাকবিতন্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে ২০০৬ বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

 

এসএ/দীপ্ত নিউজ