মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন অভিনেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল–শেখ।

শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তুর্কি আলশেখ জানান, সৌদিতে একটি সিনেমার শুটিং চলাকালে এসপোসিতো মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। তুর্কি আলশেখ এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন।

৬৮ বছর বয়সী এসপোসিতো বর্তমানে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগজ’–এর শুটিংয়ের সৌদি আরবে অবস্থান করছেন। সিনেমাটিতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজও। এ ছাড়া এতে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকাও যুক্ত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সম্প্রদায়ের আতিথেয়তা, সংস্কৃতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিং চলাকালে প্রাপ্ত অভিজ্ঞতাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

ইতালীয় ও আফ্রোআমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় ক্যারিয়ার দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত।

মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। পরে তিনি বিখ্যাত নির্মাতা স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’, ‘মো বেটার ব্লুজ’ ‘ম্যালকম এক্স’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।

তবে তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ‘ব্রেকিং ব্যাড’। এছাড়া টেলিভিশনের ইতিহাসে অন্যতম সেরা খলচরিত্র হিসেবে গাস বিবেচনা করা হয়।

পরবর্তী সময়ে তিনি একই চরিত্রে অভিনয় করেন ‘বেটার কল সল’ সিরিজও। এ ছাড়া তিনি ‘দ্য ম্যানডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’সহ আরও অনেক জনপ্রিয় প্রকল্পে অভিনয় করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More