বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আইসিসি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার (২ অক্টোবর ) বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গোহাটিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়ে, এখন ফুরফুরে মেজাজে টাইগাররা। চোট সেরে উঠলেও, ঝুঁকি না নিতে, এ ম্যাচেও খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাকিরা সবাই ফিট থাকায়, ইংলিশ বধ করেই বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখতে আত্মবিশ্বাসী টাইগাররা।

এ বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। চলতি বছর এই ফরম্যাটে, কোনো সিরিজ হারেনি জশ বাটলারের দল। তার ওপর আসর শেষে এই ফরম্যাটকে বিদায় বলতে পারেন অধিনায়ক নিজেই। তাই শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে, জয়ের আত্মবিশ্বাস আছে তাদেরও।

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More