শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অব্যাহত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়াপদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়ে রাঙামাটিবান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘট। এতে বান্দরবানরাঙামাটি সড়ক পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়াপদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সেতুর দুই প্রান্তের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ  বলেন, টানা বর্ষণ ও প্রবল স্রোতের কারণে আজ সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার সেতুটি ভেঙে পড়ায় সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া সেতুটি ভেঙে পড়ায় রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ এখন বন্ধ আছে।

তিনি বলেন, ‘সেতুটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানিয়েছি।’

তিনি জানান, কর্ণফুলি নদীতে পানি বাড়ায় রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে নদীর অন্য পাড়ে যে ফেরি চলাচল করত সেটিও বন্ধ আছে। এতে উপজেলা থেকে বিকল্প এই পথে সেতু পেরিয়ে বান্দরবানের পথে যাত্রাও বর্তমানের বন্ধ আছে।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More