শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচ শনিবার মুখোমুখি সাউথ আফ্রিকা-বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিজ নির্ধারণী ম্যাচ শনিবার মুখোমুখি সাউথ আফ্রিকা-বাংলাদেশ

 

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শনিবার সাউথ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

বেননিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই সাথে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় ফারজানা–নিগাররা।

তবে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় স্বাগতিকরা। ৮ উইকেটে হারে টাইগ্রেসরা। তাতে ওয়ানডে সিরিজে ১–১ সমতায়।

এখন নিগার সুলতানা জ্যেতিদের সামনে সুযোগ সিরিজ নিজেদের করে নেওয়ার।

 

এসএ/দীপ্ত নিউজ