সানি দেওল ‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল অ্যাকশনে ভরপুর সিনেমার হাত ধরে আবারও পর্দায় ফিরেছেন। প্রথম দিনেই দুর্দান্ত ব্যবসা করেছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ‘গদর–২’। ৬৫ বছর বয়সেও ব্লকবাস্টার হিট দিলেন এ অভিনেতা।

শুক্রবার (১১ অগাস্ট) সানি দেওল এর ‘গদর–২’ মুক্তি পেয়েছ ।

২০০১ সালের হিট সিনেমা ‘গদর’–এর সিক্যুয়েলের ঘোষণা হতেই উত্তেজনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ও দর্শকদের মধ্যে। সেই প্রতিফলন মিলল প্রথম দিনের ব্যবসাতেও। দর্শকদের কাছ থেকে পাওয়া গেল ইতিবাচক রিভিউ।

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, ‘গদর–২’ প্রথম দিনেই ৪০.১০ কোটি রুপির ব্যবসা করেছে। তিনি পোস্ট করে লেখেন, সানি দেওল তার ক্ষমতা দেখালেন। মুক্তির আগের সমস্ত হিসেব ও সমীক্ষা ভেঙে গেল।’ ‘গদর–২’ ঝড় তুলল বক্স অফিসে,

তরণ আদর্শ পোস্ট অনুযায়ী, সাধারণ মানুষ, সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে রেকর্ড ভাঙা আয়, যে ধারা অন্যান্য বেশিরভাগ সিনেমা থেকে একেবারে আলাদা। বেশিরভাগ ক্ষেত্রেই বলিউড সিনেমা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনে বেশি আয় করে। এক্ষেত্রে ঘটনা উল্টো। সাধারণ মানুষের কাছে এ সিনেমা ঝড় তুলেছে বেশি। এরপর শনি ও রবিবার ছুটির দিনের পর সামনের মঙ্গলবার ১৫ অগাস্ট আসছে। বলিউড বোদ্ধাদের আশা, স্বাধীনতা দিবসে আরও বাড়বে ‘গদর–২’ সিনেমার আয়।

প্রথম দিনেই ‘গদর–২’ তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নিয়েছে এবং এ আয়ের ৮৬ শতাংশই এসেছে সন্ধ্যার শো থেকে। এ সিনেমার সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘ওহ মাই গড–২’ ও রজনীকান্তের ‘জেলার’। তাতেও দমানো যায়নি সানি দেওলকে।

চলতি বছরে এখনো মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খানের ‘পাঠান’। তারপরেই রয়েছে সানি দেওলের ‘গদর–২’। সবাই আশা করছেন চলতি বছর সানি দেওলের ‘গদর–২’ সিনেমাটি তুমুল ব্যবসা করবে।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More