সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বৈঠকে জাতীয় জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬, ০২–৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১ টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে। এদিন থেকে রমজান মাস শুরু হবে। অর্থাৎ আজ চাঁদ দেখা গেলে সন্ধ্যায় তারাবি পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‌‌রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। ফলে আজ সোমবার সেসব দেশে পবিত্র রমজান শুরু হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More