শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শ্মশানের গাছ কাটতে বাধা, ৪ জনকে কুপিয়ে আহত

আদীব জামাল
আদীব জামাল
শ্মশানের গাছ কাটতে বাধা, ৪ জনকে কুপিয়ে আহত

ঝিনাইদহে শ্বশানের গাছ কাটাতে বাধা দিতে গেলে ৪ জনকে কুপিয়ে আহত করে সাবেক চেয়ারম্যানের অনুসারীরা।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– কাশি নাথ বিশ্বাসের ছেলে সন্তোশ বিশ্বাস ও অমল বিশ্বাস, সন্তোশ বিশ্বাসের ছেলে সাজু বিশ্বাস এবং সাগর পরামানিকের ছেলে বিশ্বজিৎ পরামানিক।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, এলাকার একমাত্র স্মশানের গাছ কাটাকে কেন্দ্র করে মূলত এ ঘটনা। বুধবার রাতে প্রাক্তান চেয়ারম্যান জুয়েলের অনুসারীরা গাছ কাটতে গেলে জানাজানি হওয়ায় এলাকাবাসী এর প্রতিবাদ করে। তখন দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনা জানার পর পুলিশ একজনকে আটক করেছে। তবে এখনও কোন মামলা হয়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ডাঃ জান্নাত জানান, মারামারির ঘটনায় ৪ জনকে হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সন্তোষ বিশ্বাস ও সাজু বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুইজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ