দীপ্ত নিউজ
ক্রিকেট

শুরু হলো কাজী ফার্মস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুরু হলো কাজী ফার্মস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

 

শুরু হয়েছে কাজী ফার্মস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

৬ দলের এই টুর্নামেন্টে, প্রথম ম্যাচে কাজী ফার্মস স্ট্রাইকারকে হারিয়েছে দীপ্ত ওয়ারিয়র্স ।

টসে হেরে নির্ধারিত ১৫ ওভারে স্ট্রাইকার করে ১৩৩ রান। জবাবে ২০ রানে ৩ উইকেটের পতনে চাপে পড়ে ওয়ারিয়র্স।

১৫তম ওভারে খেলা গড়ালে ৬ বলে ১১ রানের প্রয়োজনে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় টিম ওয়ারিয়র্স।

ম্যান অব দ্যা মাচ হয় ওয়ারিয়র্সের রাজু আহমেদ।

পরের ম্যাচে টিম গ্ল্যাডিয়েটরসের ২১২ রানের বড় স্কোরের নিচে চাপা পড়ে টিম সিক্সারস। জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় তারা।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহেদুল হাসান ও ডিরেক্টর কাজী জিসান হাসান।

 

এসএ/দীপ্ত নিউজ