দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হল অভয়াশ্রম খ্যাত তেতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শুরু হল অভয়াশ্রম খ্যাত তেতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার

আজ থেকে শুরু হয়েছে পটুয়াখালীর অভয়াশ্রম খ্যাত তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। সোমবার (১ মে) রাত বারোটা থেকেই জাল এবং ট্রলারসহ এ নদীতে মাছ শিকারে গেছেন জেলেরা।

এতে অনেকটা স্বস্তি ফিরেছে জেলা পরিবারের মাঝে। ইতোমধ্যে সোমবার সকাল থেকে অনেকেই তীরে ফিরেছেন ইলিশ নিয়ে। তবে জেলেদের জালে কাংখিত ইলিশ ধরা না পড়লেও এবছর এ নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পরার আশা ব্যক্ত করেছেন জেলা মৎস্য বিভাগ।

গত ২৮ ফেব্রুয়ারী থেকে মৎস্য সম্পদ উন্নয়নে তেঁতুলিয়া নদীর ১ শ‘ কিলোমিটারসহ দেশের ৫ অভয়াশ্রমে মাছ ধরার উপর ২ মাসের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

আফ/দীপ্ত সংবাদ