বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অনুকূল পরিবেশ হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More