বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে অবৈধ সম্পর্ক, ৬ শিক্ষিকা গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগে মাত্র দুই দিনের ব্যবধানে ছয় শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানোর দায়ে বিভিন্ন এলাকা থেকে এক এক করে ওই ছয় শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে যুক্তরাষ্ট্রজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা।

গ্রেফতার শিক্ষিকাদের মধ্যে একজন কেন্টাকি অঙ্গরাজ্যের ডানভিলের ৩৮ বছর বয়সী অ্যালেন শেল। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, দুই ধাপে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন শেল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার আরেক শিক্ষিকা আরকানসাসের শিক্ষাবিদ ৩২ বছর বয়সী হেথার হেয়ার। ‘ফার্স্ট ডিগ্রি ফেলোনি রেপে’ অভিযুক্ত হয়েছেন তিনি। জানা গেছে, তিনিও তার এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More