বহুল আলোচিত রাজধানীর শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলাম মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে দাখিল হবে।
রবিবার (৩ মে) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা এ ঘটনার অর্থের যোগানদাতাদেরও আসামী করা হবে।
এরআগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১– এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন।
শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখ ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলাম নেতা আজিজুল হক।
এসএ