রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে দাখিল হবে।

বহুল আলোচিত রাজধানীর শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলাম মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে দাখিল হবে।

রবিবার (৩ মে) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা এ ঘটনার অর্থের যোগানদাতাদেরও আসামী করা হবে।

এরআগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখ ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলাম নেতা আজিজুল হক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More