মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে অবিশ্বাস্য যে চার রেকর্ড গড়েছেন মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বয়সটা ৩৮! এই বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি।

বয়সটা ৩৮! এই বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পেয়েছিলেন হ্যাটট্রিক। এবার অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসি পেলেন জোড়া গোলের দেখা।

নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে একদিনে যেন অজস্র রেকর্ডের পসরা সাজিয়েছেন। এর মধ্যে চারটি আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

এক নজরে দেখে নিন মেসির ৪টি রেকর্ড যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখিয়েছে।

. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল – বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে তিনি এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ জয় – অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়।এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপে মেসি এই নতুন মাইলফলক গড়লেন।

. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ – ২০০৬ সালে অভিষেকের পর বিশ্বকাপে মেসি মোট ২৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন। কাতার বিশ্বকাপ ফাইনালেই তিনি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন।

. বিশ্বকাপে সর্বোচ্চ মিনিট খেলা – বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৪৮৯ মিনিট খেলার রেকর্ড গড়লেন মেসি। এর আগে ২ হাজার ২১৭ মিনিট খেলার রেকর্ড ছিল ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More