শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রিছাং ঝরনায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রিছাং ঝরনায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ির অন্যতম পর্যটনকেন্দ্র আলুটিলার রিছাং ঝরনা‘য় গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাকিব(১৩) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে জেলা সদরের আনন্দ অফিস এলাকার বাসিন্দা ছিল।

মাটিরাঙা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরীফ জানান, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে রিছাং ঝরনায় বেড়াতে যায় রাকিব। ঝরনার উপরের অংশে একটি গভীর কুপে গোসল করতে নামলে সেখানেই তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাড়ে ৫টার দিকে রাকিব‘কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ শরীফ জানান, শুক্রবার দুপুরে চার বন্ধুর সাথে রাকিব রিছাং ঝর্ণায় বেড়াতে যায়। এসময় তারা ঝর্ণার উপরে একটা কূপে গোসল করতে নামে। কূপের গভীরতা বেশি হওয়ায় একপর্যায়ে রাকিব তলিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, ‘কূপের গভীরতা বুঝতে না পেরে তারা পানি নামে। সাঁতার না জানায় রাকিবের মৃত্যু হয়।’

 

এসএ