দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রাজবাড়ীতে শ্রমিক লীগের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজবাড়ীতে শ্রমিক লীগের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

 

গড়াই নদীর খাস জমি দখলকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ–সভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা।

নিহতের পরিবারের অভিযোগ, রবিবার (১৫ অক্টোবর) রাতে একটি দলীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরায় সময়, পথে তাকে গতিরোধ কোরে কুপিয়ে পালিয়ে যায় ভূমিদস্যুরা। তার চিৎকারে স্থানীয়রা ছুঁটে এলে পালিয়ে যায় হত্যাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে, শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আজিজ মহাজন।

পুলিশ জানিয়েছে, নিহতের ভাই আব্দুর রহমান বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আল / দীপ্ত সংবাদ