দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীর যেসব এলাকায় রবিবার গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর যেসব এলাকায় রবিবার গ্যাস থাকবে না
সংগৃহীত ছবি

পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল রবিবার (৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা গ্যাস সঞ্চালন বন্ধ থাকবে। শনিবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়।

আল / দীপ্ত সংবাদ