শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

রাজধানীর আফতাবনগরে উদ্বোধন হলো স্বপ্ন’র ২৭০ তম আউটলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর আফতাবনগরে উদ্বোধন হলো স্বপ্ন’র ২৭০ তম আউটলেট

রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ২৯ নভেম্বর বেলা ১২ঃ০০ টায় আফতাবনগর মেইন রোড সংলগ্ন সিরাজ কনভেনশনে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জায়গার মালিক মো: সিরাজ, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল ইসলাম রাসেল , জোনাল ম্যানেজার অপারেশন জায়েদ ইমামসহ আরো অনেকে। এটি স্বপ্ন’র ২৭০ তম আউটলেট । স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩ টি জেলায়। আফতাবনগরের মেইন রোডে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৮৪৭-২৬৫১৫১ নম্বরে।

নতুন আউটলেটের ঠিকানা : ব্লক : সি ৩৯/ ৩৯/১, আফতাবনগর মেইন রোড, বাড্ডা, ঢাকা ।