রবিবার ইউআইইউ শিক্ষার্থীদের ‘ঢাকা ব্লকেড’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) শিক্ষার্থীরা।

ইউআইইউ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আজকের মধ্যে ইউআইইউ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে রবিবার (২২ জুন) পুরো ‘ঢাকা ব্লকেড‘ কর্মসূচি করবেন।

এর আগে, শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ইউআইইউ শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। দুপুর বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়ক ছাড়েননি। ফলে কুড়িল থেকে বাড্ডা ও গুলশান অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ইউআইইউ শিক্ষার্থীদের ৫ দফা দাবি

১. ইউআইইউ কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কার প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২. বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র–শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

৩. ইউআইইউ–তে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম–অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন।

৪. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।

৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More