শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের হয়ে বিপিএল মাতাবেন শোয়েব মালিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের তারকা শোয়েব মালিক। এক বিবৃতিতে এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতীয় মালিকানা থাকায় সাউথ আফ্রিকা ও আরব আমিরাতের লিগে খেলার জন্য ক্রিকেটারদের অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় আসন্ন বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

এর আগে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও হারিস রউফের সঙ্গে চুক্তির খবরও নিশ্চিত করেছিল রংপুর। এদিকে গুঞ্জন রয়েছে রংপুরের হয়ে খেলতে দেখা যেতে পারে শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে। আসরে আরও বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে দেখা যাবে রংপুরের জার্সিতে। তবে বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More