মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা চার্লস ও রানি ক্যামিলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) তাঁদের বহনকারী বিমান অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে।

বিমান থেকে নামার পর রাজা চার্লস ও রানি ক্যামিলাকে ব্রিটিশ ও মার্কিন জাতীয় সংগীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। রাজারানিকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্য রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।

এরপর হোয়াইট হাউসের উদ্দেশে যাত্রা করেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। সেখানে তাঁদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সএ ব্রিটিশ রাজপরিবার পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ সরকারের পরামর্শে এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের আমন্ত্রণে রাজা ও রানি ৪ দিনের সফরে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের পর কোনো ব্রিটিশ রাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ৬ দিনের সফর করেছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More