রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশনা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মোবাইল ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশনা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করেন গ্রাহকরা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে দায়ী করে বিশ্লেষকেরা বলছেন, ব্যক্তিস্বার্থে এমন উদ্যোগ নেয়া হয়েছে। তবে মন্ত্রী বলছেন, নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে মোবাইল ফোনে বাংলা লেখার সফটওয়্যার এখন বেশ জনপ্রিয়। গ্রাহকরা তাদের পছন্দমতো কি-বোর্ড বেছে নিচ্ছেন। কিন্তু চলতি মাসে সব ফোনে বিজয় কিবোর্ড স্থাপনের বাধ্যবাধ্যকতার কথা জানিয়ে একটি চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি। এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন গ্রাহকরা।

বিজয় কি-বোর্ডের আবিষ্কারক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তাঁর প্রতিষ্ঠিত আনন্দ কম্পিউটার্স এই কি-বোর্ড সরবরাহ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটির মেধাস্বত্ব মোস্তাফা জব্বারের নামে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের নির্দেশনা সরকারি কর্তৃপক্ষ দিতে পারে না। এখানে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখা হয়েছে। এসব সমালোচনা অবশ্য আমলে নিচ্ছেন না ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, কেউ ইচ্ছে করলে নিজের পছন্দমতো সফটওয়্যারও ব্যবহার করতে পারবেন।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More