দীপ্ত নিউজ
খেলা

মেসি ম্যাজিকে বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ সূচনা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেসি ম্যাজিকে বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ সূচনা

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে ১৬ গোল করে যৌথভাবে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।

আফ্রিকার দল আলজেরিয়া পুরো ম্যাচে ছোট ছোট কিছু আক্রমণ সাজালেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারেনি। প্রথম হাফে আর্জেন্টিনা যে ধারায় খেলেছে, তা দ্বিতীয় হাফে বদলে যায়। আক্রমণের হার বাড়িয়ে দেয় তারা।

ম্যাচের প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। দ্বিতীয় হাফে মেসি গোল করেন ৬০ ও ৭৬তম মিনিটে। তাতেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার।

এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল–মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।