দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩

মুন্সিগঞ্জ গজারিয়ার মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়ায় নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।

নিহতরা হলেন– গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন বেপারীর ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা সৈয়দপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মাহমুদ গাজী (৩৫) ।

গজারিয়ায় নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় দুটি স্পিডবোটে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত সাড়ে দশটার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

 

এসএ