মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস'কে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস‘কে দেখতে হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ–খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন– মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস‘সহ কর্তব্যরত চিকিৎসকগণ।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More