সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলার চাহনি ভোলার মতো নয়: সৃজিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গেল ৫ মাস আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেতা নাসির উদ্দিন খান।

পেশাগত জীবন সমন্বয় করে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালো গল্পের সিনেমাসিরিজে অভিনয়ের প্রস্তাব পেলে লুফে নেন। তিনি জানেন, ১০টি গড়পড়তা কাজের চেয়ে একটি ভালো কাজ দর্শকের মনে আজীবন বাঁচিয়ে রাখে।

এরইমধ্যে নিজের অভিনয় প্রশংসা এনে দিয়েছে মিথিলাকে। এবার তাকে প্রশংসায় ভাসালেন তার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। মিথিলা অভিনীত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মন কেড়েছে তার।

নিজের ফেসবুকে সৃজিত লিখেছেন, “মাইশেলফ অ্যালেন স্বপন’ পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং (ধীর গতিতে মুগ্ধ করে) কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য। আর মিথিলাকে নিয়ে কী বলবো! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার (সিরিজে মিথিলার চরিত্রের নাম) চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়।”

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More