দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাদারীপুরে ২০ যাত্রী নিহতের ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাদারীপুরে ২০ যাত্রী নিহতের ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ‍দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি

মাদারীপুরে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় মামলাটি করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার।

মামলায় বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়ছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেনকে আসামি করে মামলাটি করা হয়। বাসটিতে অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতি ও এর ফিটনেসের বিষয়টি মামলায় উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হওয়ায় তাদের নামে মামলা করা হয়নি। সার্জেন্ট জয়ন্ত দাস মামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার সকালে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইমাদ পরিবহনের বাসটি। পথে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকা–খুলনা এক্সপ্রেসওয়েতে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত হয় ২০ জন।

নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ