শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

Avatar photoAdib Jamal

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ, ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখা।

রবিবার (২০ আগস্ট) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস মাগুরা পৌরসভা শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন।

এসময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শাখা আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ,ছাত্র কংগ্রেস মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ কাজল ইসলামসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার চার উপজেলা থেকে কয়েকশো নেতা কর্মী অংশ নেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More