মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন।

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এক্সনোহা গাড়িটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

লোহাগড়া ফায়ার স্টেশনের সাবঅফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দোহাজারি হাইওয়ে থানা উপপরিদর্শক (এসআই) রুহুল আমি বলেন, ‘মাইক্রোবাস কীভাবে দুর্ঘটনায় পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More