শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

সামরিক বাহিনীর ড্রোন হামলায় কেন্দ্রীয় মস্কোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (১৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুক্রবার ভোরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার ধ্বংসাবশেষ এসে পড়ে মস্কোর এক্সপো সেন্টার নামের ভবনে।

বড় ধরনের প্রদর্শনী ও কনফারেন্স হয় এক্সপো সেন্টারে। এর দূরত্ব রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারেরও কম।

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মস্কোর আকাশচুম্বী ভবনগুলোর পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাত চারটার দিকে ড্রোন হামলা শুরু করে ইউক্রেন। মস্কো শহর ও মস্কো অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নজরে পড়ার পর মনুষ্যবিহীন যানটি (ইউএভি) গতিমুখ পরিবর্তন করে মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকার একটি অনাবাসিক ভবনের ওপর পড়ে।

মস্কোর মেয়র জানান, ঘটনাস্থলে গেছেন জরুরি বিভাগের কর্মীরা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় কেউ হতাহত হননি।

শায়লা/ দীপ্ত নিউজ