শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
জাতীয়

সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে, তফসিল ৮ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে, তফসিল ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে এবং  তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যন্ত্র ব্যবহার করা হবে না। বর্তমানে ৩টি পৃথক প্রতিষ্ঠান ইভিএম নিয়ে পর্যালোচনা করছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। সেই হিসাবে আগামী ১৪ মে‘র মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

 

এসএ