শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে অবৈধ অভিবাসন, নারীসহ ১৮ বাংলাদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতে অবৈধ অভিবাসন, নারীসহ ১৮ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (৪ মার্চ) তাদেরকে থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে বুধবার (১ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

রাবালে পুলিশ স্টেশন জানিয়েছে, নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

আটকদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন বলেই দাবি পুলিশের।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

 

এমি/দীপ্ত