শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার টাকা পাওনা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও আগুনে ভষ্মীভূত করা হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতবারিয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেয়। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব কোন গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে বিলম্ব করছিল। সম্প্রতি বাচ্চু সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বিতন্ডা হয়। বিষয়টি মীমাংসায় শনিবার বিকেলে একটি সালিশ হয়।

তবে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু সরদারের পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়। এ সময় লুটপাট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মালামাল। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাবিল/ আল/ দীপ্ত সংবাদ