শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বোনের এইচএসসি পরীক্ষা দিতে এসে বোন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বোনের এইচএসসি পরীক্ষা দিতে এসে বোন আটক

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে এসে জেসিয়া আক্তার (২০) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে সাড়ে ১১ টার দিকে ওই ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটক জেসিয়া মুন্সীগঞ্জ রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নুরুল ইসলাম।

কলেজ সূত্রে জানা যায়, সরকারি হরগঙ্গা কলেজের ২০০ নম্বর কেন্দ্রে ইংরেজি পরীক্ষা দিতে আসেন ভুয়া পরীক্ষার্থী জেসিয়া। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় অ্যাডমিট কার্ডের সাথে লিখার কোনো মিল না পাওয়ায় তার পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর জেসিয়া জানান, মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে এসেছেন।

সরকারি হরগঙ্গা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নুরুল ইসলাম জানান, ভুয়া পরীক্ষার্থীকে ইউএনও কাছে তুলে দেওয়া হয়েছে। প্রকৃত পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তার সকল কাগজপত্র কেন্দ্রে পাঠানো হবে।

সদর উপজেলার ইউএনও আফিফা খান বলেন, তারা দুজন সম্পর্কে মামাতো ফুফাতো বোন। তাদের পরিবারের লোকজনদের ডেকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে ভূয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ