বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে টোস্টফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ১২৪–এর ডিভিশন বি–এর আয়োজনে টোস্টফেস্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বনানীতে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে দিনব্যাপী এই ফেস্ট অনুষ্ঠিত হয়। আয়োজনে দেশের বিভিন্ন ক্লাবের বক্তা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং যোগাযোগ দক্ষতা উন্নয়ন–আগ্রহীরা অংশ নেন।

অনুষ্ঠানে ডিভিশন পর্যায়ের দুটি প্রতিযোগিতা—স্পিচ ইভ্যালুয়েশন কনটেস্ট এবং হিউমরাস স্পিচ কনটেস্ট—অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্লাবের প্রতিযোগীরা তাদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাদের অসাধারণ পারফরম্যান্স টোস্টমাস্টার্সের প্রশিক্ষণ মডেলের কার্যকারিতার একটি প্রমাণ দেয়।

টোস্টফেস্ট ২০২৫–এর অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক, বক্তা ও নেতৃত্ব পরামর্শক কাজী এম. আহমেদের কী–নোট বক্তব্য। “Communicating You through Life” শীর্ষক বক্তৃতায় তিনি ব্যক্তিগত অভিব্যক্তি, সত্যনিষ্ঠ যোগাযোগ এবং লক্ষ্যভিত্তিক জীবনের নানা দিক নিয়ে অনুপ্রেরণাদায়ী ধারণা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও ছিল একটি আকর্ষণীয় প্যানেল আলোচনা। আলোচনায় অংশ নেন প্রখ্যাত সংবাদ উপস্থাপক ফারজানা করিম এবং ইউসিবি পিএলসি–এর চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। সেশনটি পরিচালনা করেন ডিভিশন বি ডিরেক্টর ফায়েজ উদ্দিন আহমাদ। আধুনিক গণমাধ্যমের বিবর্তন, করপোরেট বার্তা ব্যবস্থাপনা, প্রভাবক যোগাযোগসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সমৃদ্ধ আলোচনা হয় এই পর্বে।

দিনব্যাপী উচ্ছ্বসিত পরিবেশে টোস্টমাস্টার্স সদস্যরা মতবিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং প্রতিযোগীদের সাফল্য উদযাপন করেন।

সমাপ্তি বক্তব্যে ডিস্ট্রিক্ট ১২৪–এর প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর গোলাম দস্তগীর জনি অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টোস্টফেস্ট ২০২৫ সফলভাবে আয়োজন হওয়ায় এটি ডিভিশন বি–এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত, টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক অলাভজনক শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা বিশ্বের ১৪০টি দেশে ১৫ হাজারেরও বেশি ক্লাব ও ২ লাখ ৮০ হাজার সদস্যের মাধ্যমে বক্তৃতা, যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More