শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরে দ্বিতীয় বোর্ড সভা বসছে বিসিবি। প্রায় ছয়টি ইস্যুকে প্রাধান্য দিয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে এটি।

এর মধ্যে রয়েছেঢাকার ক্লাব ক্রিকেট ইস্যুসহ ঢাকার ৭৮টি ক্লাবগুলোর বিভিন্ন অভিযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে বিপিএল টিটোয়েন্টির জটিলতা সমাধানসহ চলমান টুর্নামেন্টে ফিক্সিংয়ের মতো সন্দেহর বিষয়টিও বেশ গুরুত্ব পাবে সভায়।

এছাড়া জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি ও নতুন অধিনায়ক নির্বাচন করা হতে পারে আজকের সভায়। তাছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি এবং সংগঠনের কার্যকারিতা উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে। আগের জরুরি বৈঠকে বোর্ড পরিচালকরা অনলাইনে অংশ নিলেও আজকে স্বশরীরে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More